পূর্ণিমা ও উজানের কারণে দক্ষিণাঞ্চলের ৮টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার সমান্তরাল ও কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
নদীর পানি
মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে। এতে দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ৩ নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাইসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জেলার টাঙ্গাইল সদর, ভূঞাপুর ও কালিহাতী উপজেলার ২০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বরিশালে নদ-নদীর পানি আগের দিনের চেয়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার বরিশাল বিভাগের ৬ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
বরিশালে নদ-নদীর পানি আবারও বেড়েছে। বুধবার বরিশাল বিভাগের ৩ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে যমুনা অভ্যন্তরে চরাঞ্চল। ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে বসতবাড়ি।বুধবার (৩০ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি বাড়লেও এখনও তা বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রামে দুইদিন ধরে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদ-নদী তীরবর্তী মানুষ বিশেষ করে আমন খেতের কৃষকরা আতঙ্কে পড়েছেন। ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
দুদিনের অবিরাম বর্ষণ ও উজানের পানির ঢলে কুড়িগ্রামের সবকটি নদনদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। তবে মঙ্গলবার দুপুরে তিস্তা নদীর পানি অনেক বাড়লেও তা বিকেলে কমতে শুরু করে।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা নদীর পানি। ইতোমধ্যে নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।